×

রাজধানী

পেয়াজ পরিবহনের আড়ালে হিরোইন পাচার, গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ১১:৪১ এএম

পেয়াজ পরিবহনের আড়ালে হিরোইন পাচার, গ্রেপ্তার ২

হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

সাভারের আমিনবাজার থেকে প্রায় ৯০ লাখ টাকার হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তারা হলেন, মো. নবাব (২৮) ও মো. নাহিদ ইসলাম (২৯)। এ সময় তাদের কাছ থেকে মাদকপরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

র‍্যাব-৪ এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক শুক্রবার (২ এপ্রিল) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে সাভার মডেল  থানাধীন আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রায় ৯০ লাখ টাকা মূল্যমানের ৮৮০ গ্রাম হিরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ট্রাক জব্দ করা হয়।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন ধরে  দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে পচনশীল পণ্য পেয়াজ  পরিবহনের আড়ালে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App