×

রাজধানী

অশ্লীল ভিডিও ফাঁসে আত্মহত্যা, আসামি রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ০৯:৪১ পিএম

অশ্লীল ভিডিও ফাঁসে আত্মহত্যা, আসামি রিমান্ডে

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: সংগৃহীত

অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করায় রাজধানীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে করা মামলার প্রধান আসামি শামীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ জুলাই) এ আদেশ দেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম আতিকুল ইসলাম।

এর আগে এদিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন সবুজবাগ থানায় মামলার তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ছাত্রীর নাম উর্মী। ফাহিম নামের যুবক প্রেমের ফাঁদে ফেলে অশ্লিল ভিডিও ধারণ করে। পরে ফাহিম ও শামীম সেই ভিডিও ফাঁস করবে বলে ব্ল্যাকমেইল করে আসছিল। মেয়েটির কাছ থেকে বেশকয়েকবার টাকাও নেয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছেড়ে দেয় অভিযুক্তরা। এরপর মেয়েটি আত্মহত্যা করে। এ ঘটনায় সোমবার সকালে আত্মহত্যায় প্ররোচনায় সবুজবাগ থানায় বাদী হয়ে মামলা করেন মেয়েটির বাবা আবুল হোসেন। মামলায় শামীম ও ফাহিম নামের দুই যুবককে আসামি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App