×

রাজধানী

দরিদ্রদের বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ০৯:২১ পিএম

দরিদ্রদের বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল মেশিন এবং এক্সেসরিজ হস্তান্তর অনুষ্ঠানে এ আহবান জানান মেয়র। ছবি: ভোরের কাগজ

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল -এ হাই ফ্লো নেজাল ক্যানুলা মেশিন, বাইপ্যাপ মেশিন এবং এক্সেসরিজ হস্তান্তর অনুষ্ঠানে এ আহ্বান জানান।

এ সময় ডিএনসিসি মেয়র সমাজের বিত্তবানদের ত্যাগ ও কোরবানির মাসেই নিজ নিজ অবস্থান থেকে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আহ্বানও জানান।

আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতার ফলেই অল্প সময়ের মধ্যে প্রস্তুত দেশের সবচেয়ে বড় এক হাজার শয্যাবিশিষ্ট ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল -এ রোগীদের চিকিৎসা কার্যক্রম চলছে।

হাসপাতালের জমি, ভবন, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ৭ দশমিক ১৭ একর জমিতে তৈরি এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ডিএনসিসির একটি বিপণি-বিতানকে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, এ ভবনটি মার্কেটের জন্যই করা হয়েছিল। এখানে দোকান বরাদ্দ থেকেই বছরে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয় হওয়ার সম্ভাবনা ছিল। নগরবাসীকে সেবা দিতেই এটিকে হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ব্যবহারের জন্য তার পক্ষ থেকে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে অত্যাধুনিক দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়িও দেয়া হয়।

আতিক বলেন, মহামারি চলাকালীন এটি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেবে। মহামারি শেষ হলে এটি সিটি করপোরেশনের জেনারেল হাসপাতাল হিসেবে পরিচালিত হবে। সেখানে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হবে।

ডিএনসিসি মেয়র আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্বশরীরে পশুর হাটে না গিয়ে অনলাইনে ডিএনসিসি ডিজিটাল হাট-২০২১ থেকে কোরবানির পশু কেনার পরামর্শ দেন। এছাড়া কোভিড-১৯ এর বিস্তার রোধে সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিগুলো যথাযথভাবে মেনে চলতে আহ্বান জানান।

ডিএনসিসি মেয়র হাসপাতালের পরিচালকের কাছে আটটি হাই ফ্লো নেজাল ক্যানুলা মেশিন, ১৮টি বাইপ্যাপ মেশিন এবং ৪০ প্যাকেট বাইপ্যাপ মেশিনের এক্সেসরিজ হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্যায় ভেসে গেলো গোখরাসহ ৯০০ সাপ

বন্যায় ভেসে গেলো গোখরাসহ ৯০০ সাপ

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

সিজেএফডির সভাপতি মোবারক, সেক্রেটারি সবুজ, সাংগঠনিক সম্পাদক মীম

সিজেএফডির সভাপতি মোবারক, সেক্রেটারি সবুজ, সাংগঠনিক সম্পাদক মীম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App