×

ক্যারিয়ার

জামিনে মুক্তি পেয়েছেন কুবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৭:০৭ পিএম

জামিনে মুক্তি পেয়েছেন কুবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি

ছবি: ভোরের কাগজ

জামিনে মুক্তি পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। হাইকোর্টের নির্দেশে তিনি এ মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। 

সোমবার (২০ মে) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন ইলিয়াস। 

এর আগে গেলো বছরের ৯ আগস্ট অস্ত্র মামলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত হন তিনি। পরে একই বছরের ২৩ আগস্ট কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে হাইকোর্টের আদেশে প্রায় ৯ মাস পর তিনি জামিনে মুক্তি পান। 

এ বিষয়ে ইলিয়াস হোসেন সবুজ বলেন, প্রায় ৮ মাসেরও বেশি সময় কারাবাস করেছি। আইনের যত ভোগান্তি আছে আমাকে সেগুলো পোহাতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও স্থানীয় কয়েকজন নেতার কারণে আমাকে মিথ্যা মামলায় ভোগান্তি পোহাতে হয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৫ সালে কোটবাড়ির সালমানপুরে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার এবং একটি মোটরসাইকেলসহ ইলিয়াসকে আটক করে র‍্যাব-১১। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করে।

ইলিয়াস হোসেন সবুজ কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। ২০১৭ সালের ২৮ মে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App