×

ক্যারিয়ার

খুকৃবি কর্মকর্তাদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৫:০৮ পিএম

খুকৃবি কর্মকর্তাদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত

ছবি : ভোরের কাগজ

সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি পালন করছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মবিরতি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অফিসের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক অফিসার্স পরিষদের সভাপতি ডা সাইফুল্লাহ মানছুর ও সাধারণ সম্পাদক খান জাবিদ হাসানসহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।

সাইফুল্লাহ মানছুর তার বক্তব্যে বলেন, 'যৌক্তিক দাবিতে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো আমরা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে'।

আরো পড়ুন : পুলিশের সঙ্গে কুবি শিক্ষার্থীদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App