×

শিক্ষা

কোটা সংস্কারের দাবিতে জাবিতে মশাল মিছিল

Icon

তানভীর ইবনে মোবারক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১০:১৩ পিএম

কোটা সংস্কারের দাবিতে জাবিতে মশাল মিছিল

ছবি: ভোরের কাগজ

সরকারি চাকরির সব গ্রেডে কোটা সংস্কার ও বৃহস্পতিবার (১১ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

শিক্ষার্থীদের দাবি হলো, ‘সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যুনতম পযার্য়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।’ 

আরো পড়ুন: শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, “শিক্ষার্থীরা সরকারি চাকরিতে সব ধরনের অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে রাজপথে আন্দোলন করছে। ২০১৮ সালে যখন শিক্ষার্থীরা আন্দোলনে কোটা সংস্কার চেয়েছে তখন প্রধানমন্ত্রী সব কোটা বাতিল করে এর সমাধান দীর্ঘায়িত করেছেন। আমরা যৌক্তিক ও গণতান্ত্রিক আন্দোলন করছি, কিন্তু পুলিশ সেখানে হামলা করেছে। আমরা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাই। শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে অবিলম্বে আইন পাশ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।”

আজকে এই মশাল মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গণ বিশ্ববিদ্যালয়, সিটি ইউনিভার্সিটি, সাভার কলেজ, ধামরাই কলেজ ও মর্নিং গ্লোরি স্কুল থেকে শিক্ষার্থীরা এসে যোগ দেয়। 

শনিবার (১৩ জুলাই) অনফলাইন ও অনলাইনে গণসংযোগের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, তারপর যা হলো

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, তারপর যা হলো

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার নির্দেশ কিমের

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার নির্দেশ কিমের

ইরানে যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

ইরানে যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান আর নেই

সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান আর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App