×

চট্টগ্রাম

নোয়াখালীতে বন্যায় সাপের উপদ্রব, হাসপাতালে ভর্তি ২৫৫

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম

নোয়াখালীতে বন্যায় সাপের উপদ্রব, হাসপাতালে ভর্তি ২৫৫

ছবি: ভোরের কাগজ

নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। গত দুই সপ্তাহে সাপের কামড়ে আহত হয়ে ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর আহতরা বিভিন্ন সময় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। তবে তিনি তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত চৌদ্দ দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়। এতে নোয়াখালীর ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যায়। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গত চৌদ্দ দিনে সদর, কবিরহাট, সুবর্ণচরসহ প্রত্যন্ত অঞ্চলে সাপের কামড়ে আহত হয়ে ২৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  

আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম আরো বলেন, গত ২৪ ঘন্টায় ২৫ জনকে বন্যাকবলিত এলাকার মাঠে-ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের দংশন করে। অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাহিরে আসছে বলে ধারণা করছে স্থানীয়রা।

আরো পড়ুন: তেলের অভাবে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স, বেসরকারিতে তিনগুণ ভাড়া

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App