×

চট্টগ্রাম

পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৩:৫২ পিএম

পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

ছবি : প্রতীকী

নোয়াখালীর সুবর্ণচরে বসতঘরে পূজা দেয়ার জন্য ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সন্ধ্যা রাণী দাস (৩৭) উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্চয় দেবনাথের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।    

নিহতের ভাসুরের ছেলে শিমুল দেবনাথ জানান, সকালে বসতঘরে পূজা দেয়ার জন্য বাড়ির পাশের আঙ্গিনায় ফুল তুলতে যান কাকী। যাওয়ার পথে ধান খেতের আইলে তার বাম পায়ে সাপে দংশন করে। তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে এসে সবাইকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে তার বমি শুরু হয়। পরে বাড়ির লোকজন তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পুলিশকে নিহতের পরিবার বিষয়টি অবহিত করেনি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন : শুভ মহালয়ার মাধ্যমে দেবী দুর্গাকে আহবান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App