×

চট্টগ্রাম

জাহাজে বিস্ফোরণের সময় সমুদ্রে লাফ, নাবিকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পিএম

জাহাজে বিস্ফোরণের সময় সমুদ্রে লাফ, নাবিকের মৃত্যু

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমটি বাংলার সৌরভ’ নামে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। তার নাম সাদেক মিয়া। শুক্রবার (৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে একটার দিকে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

৬০ বছর বয়সী সাদেক মিয়া কুমিল্লার লাঙ্গলকোট এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। আগুন লাগার পর পানিতে ঝাঁপিয়ে পড়লে উদ্ধার করা যায়নি তাকে। তিনি জাহাজের ক্রু ছিলেন।

কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, রাত পৌনে একটার দিকে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন লাগার সময় সাগরে টহলরত কোস্টগার্ডের মেটাল শার্ক নামের স্পিডবোট বা দ্রুতগতির নৌযান গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। মোট চারটি স্পিডবোট দিয়ে ৩৬ জনকে উদ্ধার করা হয়। 

গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসি’র তেলবাহী জাহাজে এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়েছিল। ওই ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন।

আরো পড়ুন : শেরপুরে বন্যা: প্লাবিত হচ্ছে তিন উপজেলার নতুন নতুন গ্রাম


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

শামা ওবায়েদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App