×

চট্টগ্রাম

কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৮:২৩ এএম

কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

নিহত যুবক মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ছবি : সংগৃহীত

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। পরে বিএসএফ সদস্যরা ওই যুবকের মরদেহ ভারতে নিয়ে যান। সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত কামাল ওই উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাদক ব্যবসায় জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার রাতে পাহাড়পুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে মাদকের চালান আনতে যান কামাল। এ সময় বিএসএফের সদস্যরা তাকে দেখে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে নিহত কামালের মরদেহ নিয়ে যায় বিএসএফের সদস্যরা।

বিজিবি কুমিল্লার ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, নিহত কামাল ভারতীয় সীমান্তের ২৫ গজের ভেতরে গিয়েছেন এবং বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এমনটাই আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মঙ্গলবার নিহতের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সাংবাদিকদের কাছে শুনেছি। আমরা খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাব।

আরো পড়ুন : পাবনার চাঞ্চল্যকর প্রতিমা ভাঙার প্রধান আসামি গ্রেপ্তার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App