×

চট্টগ্রাম

প্রতিপক্ষের হামলায় পানছড়িতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

Icon

মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, পানছড়ি (খাগড়াছড়ি)

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০২:০৪ পিএম

প্রতিপক্ষের হামলায় পানছড়িতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

এ ঘটনার জন্য তিনি নব্য মুখোশ বাহিনীকে দায়ী করছেন। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। তারা ঘটনাস্থলে নিহত হয় বলে দাবি করেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ।

ইউপিডিএফ’র সংগঠক অংগ্য মারমা বলেন, নিহতরা ওই এলাকার স্থানীয়ভাবে সাংগঠনিক কাজ করতেন। ১৩ থেকে ১৪ জনের একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ ঘটনার জন্য তিনি নব্য মুখোশ বাহিনীকে দায়ী করছেন।

আরো পড়ুন : খাগড়াছড়িতে ভ্রমণ করা যাবে যেদিন থেকে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিবন্ধন ফেরত পেল অনলাইন পোর্টাল ‘বাংলা এডিশন’

নিবন্ধন ফেরত পেল অনলাইন পোর্টাল ‘বাংলা এডিশন’

জুনিয়র বৃত্তি পরীক্ষা কবে? জানা গেল

জুনিয়র বৃত্তি পরীক্ষা কবে? জানা গেল

চলতি সপ্তাহে টানা ৪ দিনের ছুটি, যেভাবে পাবেন

চলতি সপ্তাহে টানা ৪ দিনের ছুটি, যেভাবে পাবেন

কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলো বাউফলের জাকারিয়া

কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলো বাউফলের জাকারিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App