×

চট্টগ্রাম

এক্সপ্রেসওয়েতে মধ্যরাতে দুই মোটরসাইকেল আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৫১ এএম

এক্সপ্রেসওয়েতে মধ্যরাতে দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে

চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুক্রবার (৮ নভেম্বর) মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে শুক্রবার রাত ১২টার দিকে ওই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটির নম্বর চট্ট মেট্রো-ল ১৭-৪৩১৮।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি প্রচণ্ড জোরে রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই তারা মারা যান।

সিইপিজেড ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা নূর হোসেন বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App