×

চট্টগ্রাম

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৪:২১ পিএম

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসের ধাক্কায় শাকিব হোসেন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাকিব রামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলচমা এলাকার মুন্সি বাড়ির আবুল কাশেমের ছোট ছেলে।

 শুক্রবার (০৮ নভেম্বর) রাতে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর কাদের আটিয়া বাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের সাব সেন্টারের সামনে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় সাকিব মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়ে উপজেলার কাটাখালী এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছলে দ্রুতগতির জননী পরিবহণের একটি বাস সাকিবের মোটরসাইকেলে মুখোমুখি ধাক্কা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা সাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেন। পরে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।


রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, নিহত শাকিবের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন: রিমান্ড শেষে কারাগারে ইনু-মেনন-পলক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App