×

চট্টগ্রাম

জাহাজে ৭ খুন: পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ এএম

জাহাজে ৭ খুন: পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি

মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি। ছবি : সংগৃহীত

চাঁদপুরে মেঘনায় এম. ভি. আল-বাখেরা জাহাজে মাস্টারসহ সাত জন শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে মালবাহী, তেল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব পণ্যবাহী নৌযানের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালনের কথা জানিয়েছে সংগঠনের নেতারা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অফিস সচিব আতিকুল ইসলাম টিটুর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদপুরে মেঘনা নদীতে হরিনা ঘাটের কাছে মাঝেরচর এলাকায় এম. ভি. আল-বাখেরা জাহাজে মাস্টারসহ ৭ জন শ্রমিকের খুনের ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবিতে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।

নৌ পথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ না নেয়ায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ঘোষিত ২৬ ডিসেম্বর রাত ১২টা থেকে মালবাহী, তেল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব পণ্যবাহী নৌযানের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন করবে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

আরো পড়ুন : জাহাজে সাত খুন: সন্দেহভাজন একজন গ্রেপ্তার

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App