×

চট্টগ্রাম

পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম

পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণ

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকার পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অস্ত্রধারীরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফের জাদিমুড়ার পশ্চিম দিকে এই অপহরণের ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক (৩৩)। তবে বাকি দুজনের নাম এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, বন বিভাগের অধীনে ১৯ জন শ্রমিক পাহাড়ে কাজ করতে গিয়েছিলেন। এ সময় তাদের কিছু অস্ত্রধারী ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানিয়েছেন, অপহরণের শিকার বন বিভাগের ১৯ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং অভিযান পরিচালনা করছেন।

উল্লেখ্য, টেকনাফের পাহাড়ি অঞ্চলগুলোতে অপরাধমূলক কার্যক্রমের ইতিহাস দীর্ঘ। পাহাড়ি এলাকাগুলোতে এমন অপহরণের ঘটনা নতুন নয়। স্থানীয়দের মাঝে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।

অপহৃতদের উদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দরা।

আরো পড়ুন : চান্দিনায় মধ্যরাতে ভয়াবহ আগুন, শতাধিক দোকান পুড়ে ছাই


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App