×

চট্টগ্রাম

মিরসরাইয়ে চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কা, নিহত ২

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০১:৩৯ পিএম

মিরসরাইয়ে চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কা, নিহত ২

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ড্রাম ট্রাকের চালক ও তার সহকারী।

রোববার (২২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী বাজার এলাকার ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. ফারুক হোসেন (৩৯)। তিনি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার বাসিন্দা এবং আব্দুল মান্নানের ছেলে।

তার সহকারী রবিউল ইসলাম (৩৫) টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।

আরো পড়ুন : ময়মনসিংহে বাসের ধাক্কায় মাহিন্দ্রার ৬ যাত্রী নিহত

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে একটি দ্রুতগতির ড্রাম ট্রাক ঢাকা অভিমুখে যাওয়ার সময় ওভারটেক করতে গিয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App