×

চট্টগ্রাম

সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র উপকূলে মাছ শিকার শেষে ফিরছিলেন ৪০ জন জেলে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ৫টি ফিশিং বোটসহ তাদের অপহরণ করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ। তিনি বলেন, অপহৃত ট্রলারগুলোর মধ্যে ৩টির মালিক টেকনাফের এবং ২টির মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে তিনি বলেন, বিকেলে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ২০–৩০টি ট্রলার মাছ ধরছিল। এ সময় দুইটি স্পিডবোটে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে ৫টি ট্রলারসহ প্রায় ৪০ জন জেলেকে তারা তুলে নিয়ে যায়।

আরো পড়ুন : স্বাস্থ্যখাতের দুর্নীতির আলোচিত ঠিকাদার মিঠু গ্রেপ্তার

এই ঘটনার পর বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

আরাকান আর্মির নিজস্ব ওয়েবসাইট গ্লোবাল আরাকান আর্মিতেও এই ৪০ জন বাংলাদেশি জেলের অপহরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩টি ট্রলারসহ ৮১ জন জেলেকে আগে অপহরণ করে আরাকান আর্মি। ডিসেম্বর ২০২৩ থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩২৫ জন জেলেকে তারা ধরে নিয়ে গেছে। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি নৌযান উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App