×

চট্টগ্রাম

চট্টগ্রামে রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান, আটক ৩৪৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

চট্টগ্রামে রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান, আটক ৩৪৮

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে রোহিঙ্গা কলোনি থেকে বিশেষ অভিযানে নারী-পুরুষসহ ৩৪৮ জন অবৈধ রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দোহাজারী পৌরসভার রোহিঙ্গা কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বুধবার মধ্যরাতে বার্মা কলোনি নামে পরিচিত রোহিঙ্গা বসতিকে চারদিক থেকে ঘিরে ফেলে যৌথবাহিনী। এরপর প্রতিটি বাড়িতে তল্লাশি চালিয়ে পুরুষ, নারী ও অপ্রাপ্তবয়স্কসহ মোট ৩৪৮ জন অবৈধ রোহিঙ্গাকে আটক করা হয়। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনকে সামনে রেখে এলাকাটিকে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ বসবাসকারীদের শনাক্ত করতে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, ‘আটক ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি)–এর তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App