×

চট্টগ্রাম

ফটিকছড়িতে ধানের শীষ - দাঁড়িপাল্লায় দুই প্রার্থীর সমর্থন

Icon

দৌলত শওকত,ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

ফটিকছড়িতে ধানের শীষ - দাঁড়িপাল্লায় দুই প্রার্থীর সমর্থন

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ধানেরশীষ প্রতীকের প্রার্থী  সরওয়ার আলমগীর ও দাঁড়িপাল্লার প্রার্থী  অধ্যক্ষ নুরুল আমিনকে  সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন দুই প্রার্থী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী রবিউল হাসান তানজিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর একদিন আগে সোমবার  রাতে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম  নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। যথাক্রমে তারা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান।

১০ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে  বিএনপি প্রার্থীর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিউল হাসান তানজিম প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।  এ বিষয়ে  রবিউল তানজিম বলেন কেন্দ্রীয় নির্দেশনা ও রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে  ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানিয়ে  সরে যাই।

জানতে চাইলে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর বলেন তানজিমের এ সিদ্ধান্তক রাজনৈতিক ত্যাগ। যা শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবো

আগের দিন সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম তার প্রার্থিতা প্রত্যাহার করে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে সমর্থনের ঘোষণা দেন। করিম  ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

জানতে চাইলে আহম্মদ কবির করিম বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App