×

চট্টগ্রাম

দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক অবস্থা পর্যবেক্ষণ করতে কক্সবাজারের উখিয়া ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান এবং বিশ্বকাপজয়ী সাবেক জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় উখিয়ার কুতুপালং এলাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় ওজিল কিংবা তার প্রতিনিধি দলের কেউ আহত হননি।

জানা যায়, আজ সকালে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক অবস্থা পর্যবেক্ষণ করতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে যান তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান এবং বিশ্বকাপজয়ী সাবেক জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল। পরিদর্শন শেষে ফেরার পথে উখিয়ার কুতুপালং এলাকা পৌঁছালে তাদের বহরে থাকা একটি গাড়ির সঙ্গে মোটরচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে সাবেক ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়ির বহরটি ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App