×

চট্টগ্রাম

বান্দরবানে বিস্ফোরণে কিশোরের মৃত্যু

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

বান্দরবানে বিস্ফোরণে কিশোরের মৃত্যু

ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচিতে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে এক কিশোরের মরমান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ২১ (ফেব্রুয়ারি) শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা হয়। বিস্ফোরণে ওই কিশোর অন্তত ১০০ গজ দূরে ছিটকে পড়ে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ওই কিশোরের নাম আবদুল কাদের (১৬)। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইস ইউনিয়নের মৌলভির দোকান এলাকার বাসিন্দা। গাড়ির চাকায় হাওয়া দেওয়ার দোকানটির কর্মচারী ছিল কাদের।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোকানটির মালিক নুরুল আলম নামের এক ব্যক্তি। বিস্ফোরণের সময় তিনি দোকানে ছিলেন না। হঠাৎ ঘটা এই বিস্ফোরণে দোকানের কর্মচারী আবদুল কাদের গুরুতর আহত হয়। এলাকার লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব দাশ বলেন, মেশিনটির বিস্ফোরণের কারণে কিশোর আবদুল কাদের প্রায় ১০০ গজ দূরে ছিটকে পড়ে। এরপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App