×

চট্টগ্রাম

লুট হওয়া কার্তুজ মিললো থানার পুকুরে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম

লুট হওয়া কার্তুজ মিললো থানার পুকুরে

ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে লুট হওয়া ২১৯টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দিনে দাগনভূঞা থানা থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি লুন্ঠিত হয়। এ ঘটনায় নিয়মিত মামলা করার মাধ্যমে উদ্ধার অভিযান তৎপরতা অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় শনিবার (২১ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দাগনভূঞা থানা ভবন-সংলগ্ন পুকুরে থানা থেকে লুন্ঠিত অস্ত্র ও গুলি রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে পুকুরটি সেচের দিক-নিদের্শনা দেন। একপর্যায়ে পুকুরের উত্তর পাড়ের মাটির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোর শটগানের ২১৯ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী–দাগনভূঞা সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বলেন, ‘উদ্ধার করা কার্তুজের মধ্যে বাংলাদেশ পুলিশ লেখা রয়েছে’। থানা থেকে লুন্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত আছে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App