×

চট্টগ্রাম

চট্টগ্রামে বিস্ফোরণ : মায়ের পর মারা গেলেন ছেলেও

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম

চট্টগ্রামে বিস্ফোরণ : মায়ের পর মারা গেলেন ছেলেও

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় সাফায়েত হোসেন শাওন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় দুজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে ঢাকা নেওয়ার পথে শাওনের মা নুরজাহান বেগমের মৃত্যু হয়।

নিহতের স্বজন সোহাগ পাটোয়ারী বলেন, সাফায়েত হোসেন শাওনের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকালও কথা বলেছে। তবে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দগ্ধ অপর সাতজনের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণটি ঘটে।  বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেন। এ ঘটনায় মারাক্তকভাবে ৯ জন দগ্ধ হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App