×

চট্টগ্রাম

বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম

বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে ক্যচিং মং মার্মা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ক্যচিং মং মার্মা (৫৯) বাচিং কারবারি পাড়ার বাসিন্দা।

জানা গেছে, নিহত ক্যচিং মং মার্মা নিজের ধান ক্ষেতে কীটনাশক দিচ্ছিলেন। এ সময় বন্যহাতির একটি দল আকস্মিক তার ওপর আক্রমণ চালায়। নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে রাত ৮টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতাল মর্গে আছে।

লামা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App