×

চট্টগ্রাম

এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০

Icon

মোহাম্মদে সোহেল, নোয়াখালী থেকে

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০

ছবি: কাগজ প্রতিবেদক

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় এসসিপি-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’গ্রুপের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই সংঘষের ঘটনা ঘটে।

সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, তিনি আজ দুপুরে চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত নেতাকর্মীদের দেখতে আসেন। তাদের দেখে যাওয়ার পথে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালিয়েছে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। এসময় তিনি চিহ্নিত ডাকাতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রকল্প বাজার সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, দলটির স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন- এমপির সমর্থকরাই বিএনপির দুটি কার্যালয়ে হামলা চালিয়েছে। এতে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। আমি বর্তমানে ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App