×

চট্টগ্রাম

গরুর চুরি করতে এসে মালিককে গুলি করে হত্যা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম

গরুর চুরি করতে এসে মালিককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গরু চোরের গুলিতে চন্দন দে (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ডের সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চন্দন দে স্থানীয় রেবতী দের ছেলে এবং পেশায় তিনি একজন কৃষক।

স্থানীয় কাউন্সিলার মো. শাহেদ জানান, ভোরে একটি চোরের দল এলাকায় হানা দেয়। চোরের দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের গোয়াল থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছিল। চন্দন দের গোয়াল থেকে একটি গরু নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, চন্দন দের গোয়ালে ৩টি গরু ছিল। ডাকাতরা এর একটি লুট করে নিয়ে গেছে। এছাড়া পাশের আরেকটি গোয়াল থেকে আরও দুটি গরু লুট করে নিয়ে গেছে চোরের দল।

চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের আলোকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App