×

চট্টগ্রাম

পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্যপণ্য জব্দ, আটক ১৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্যপণ্য জব্দ, আটক ১৯

ছবি: সংগৃহীত

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় থেকে মিয়ানমারে পাচারকালে ১৯ জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক দু’টি ফিশিংবোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য বহন করা ১১ লাখ টাকা মূল্যের ১,১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু ও সাত হাজার ৮০ পিস রয়েল টাইগার এর্নাজি ড্রিংক্স এবং পাচার কাজে ব্যবহৃত দু’টি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরো বলেন, ‘পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App