×

চট্টগ্রাম

মীরসরাইয়ে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম

মীরসরাইয়ে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ছবি: কাগজ প্রতিবেদক

মীরসরাইয়ে শিশু ধর্ষণ (৬) মামলার প্রধান আসামি মো. আনোয়ারকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মো. আনোয়ার (৪৩) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের লাতু মিয়া প্রকাশ মফিজুর রহমানের ছেলে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌর এলাকার খান সিটি সেন্টার এলাকা থেকে তাকে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল গ্রেফতার করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ৬ বছরের শিশু চম্পা (ছদ্মনাম) তাদের পাশের বাড়ির মো. আনোয়ারের ছেলের সাথে খেলতে তাদের ঘরে যায়। দীর্ঘক্ষণ সন্তানের নাম ধরে ডাকাডাকি করে তার মা কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশী মো. আনোয়ারের দরজা ধাক্কা দিয়ে খুললে চম্পা কান্না করতে করতে মো. আনোয়ারের ঘর থেকে বের হয়ে আসে। এসময় চম্পার পড়নের পায়জামা ভেজা ও গোপনাঙ্গ রক্তাক্ত অবস্থায় দেখতে পায় তার মা। চম্পার বিষয়ে তার মা আনোয়ারকে জিজ্ঞেস করলে সে একটি রামদা নিয়ে ঘর থেকে বের হয়ে ঘটনার বিষয়ে কাউকে না জানানোর জন্য হুমকী দেয়। পরবর্তীতে তার মা চম্পাকে নিয়ে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ১৩ ফেব্রæয়ারি জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা (নং-৫) দায়ের করেন। 

র‌্যাব-৭ এর সহকারি পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামী মো. আনোয়ারকে জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, শিশু ধর্ষণ (৬) মামলার প্রধান আসামি মো. আনোয়ারকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ থানায় হস্তান্তর করেছে। আগামীকাল (শনিবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App