×

চট্টগ্রাম

মধ্যপ্রাচ্য সংঘাত: চট্টগ্রামে আরো ৪ ফ্লাইট বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:৩৭ পিএম

মধ্যপ্রাচ্য সংঘাত: চট্টগ্রামে আরো ৪ ফ্লাইট বাতিল

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দর এখনও বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলেও। এ পরিস্থিতিতে আরো চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে আসার কথা ছিল দুটি ফ্লাইটের। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে ওই দুটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসার আরো দুটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

আরো পড়ুন : যাত্রীদের যে বার্তা দিলো বিমান বাংলাদেশ

এদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট ঘন কুয়াশার কারণে সরাসরি চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। ফলে ফ্লাইটটি প্রথমে ঢাকায় ডাইভার্ট করা হয়। পরে ঢাকা থেকে আবার উড্ডয়ন করে সকাল ১০টা ৫৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে একই উড়োজাহাজ যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে পড়তে শুরু করেছে। সর্বশেষ চারটি ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি

গোলাম পরওয়ার শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু, আর বন্ধ হবে না

বিমানমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু, আর বন্ধ হবে না

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বোয়ালমারী মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও

বোয়ালমারী মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App