×

চট্টগ্রাম

মতলবে অগ্নিকাণ্ডে তিন ঘর পুড়ে ছাই

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:১৭ পিএম

মতলবে অগ্নিকাণ্ডে তিন ঘর পুড়ে ছাই

ছবি: সংগৃহীত


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি বসতঘর, একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের পূর্ব হরিদাসপাড়া পাটোয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মেহেদী হাসান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে হঠাৎ ঘরের ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া ধীরে ধীরে বাড়তে থাকে। এলাকার লোকজন পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে দুইটি বসতঘর, একটি রান্না পুড়ে ছাই হয়ে গেছে।

বসতঘরের মালিক মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আমার সব শেষ। আমি নিঃস্ব হয়ে গেছি। দুইটা বসতঘর, রান্নাঘর পুরোপুরি পুড়ে গেছে। বউ বাচ্চা নিয়ে থাকার মতো এখন জায়গা নাই।

তিনি দাবি করেন, সবকিছু মিলে ২০ লাখের বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের কাছে সহযোগিতার জন্য প্রার্থনা করছি।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App