×

চট্টগ্রাম

চকরিয়ায় পিকাআপের ধাক্কায় পথচারী নিহত

Icon

মিজবাউল হক, চকরিয়া (কক্সবাজার) থেকে

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:২৭ পিএম

চকরিয়ায় পিকাআপের ধাক্কায় পথচারী নিহত

ছবি: কাগজ প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় দ্রুত গতির একটি পিকআপ গাড়ির ধাক্কায় একজন নিহত ও দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৭৩)।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি সৌদিয়া বাস অপর একটি পিকআপ গাড়িকে ধাক্কা দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে এহেছানের দোকানের সামনে বসে থাকা লোকজনের ওপর উঠে যায়।

এতে স্থানীয় দুইজন ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা স্থানীয় প্রবীন ব্যক্তি রফিকুল ইসলামকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামে নেওয়ার পথে পটিয়া এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

নিহত রফিকুল ইসলাম চকরিয়ার বৃহত্তর লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম নুরুল আলম একমাত্র ছোট ভাই এবং লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ ম মহিউদ্দিন মো. আওরঙ্গজেব বুলেটের চাচা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App