×

চট্টগ্রাম

এক উপজেলায় এনসিপির সব নেতাকর্মীর পদত্যাগ, নেপথ্যে কী

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১১:০৮ এএম

এক উপজেলায় এনসিপির সব নেতাকর্মীর পদত্যাগ, নেপথ্যে কী

ফাইল ছবি

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির আহ্বায়কসহ সব নেতাকর্মীরা একযোগে গণপদত্যাগ করেছেন।

সোমবার (৯ মার্চ) বিকালে এক বিশেষ সভার মাধ্যমে উপজেলা আহ্বায়ক কমিটির জাতীয় নাগরিক পার্টির ৮৭ জন কর্মী গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।

রাঙামাটি জেলা কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসীম চাকমা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা জানান, ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলা কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দেয়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই চেতনাকে উপেক্ষা করে বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে।

এ কারণে দলটির বর্তমান অবস্থানের সঙ্গে নিজেদের আদর্শিক অবস্থান মিলছে না উল্লেখ করে তারা সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পদত্যাগ করা নেতা অসীম চাকমা আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদের পক্ষে সেই আদর্শকে লালন করা আর সম্ভব হচ্ছে না। তাই আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App