×

চট্টগ্রাম

আগুনে পুড়ে প্রাণ গেল ভাই-বোনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৫৮ এএম

আগুনে পুড়ে প্রাণ গেল ভাই-বোনের

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে জেএমবি ব্রিকসের শ্রমিকদের অস্থায়ী বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জাহেদা ও আব্দুল মালেক লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. হাসান ও হালিমা আক্তারের সন্তান। তাদের বাবা-মা উভয়েই ওই ব্রিকস ফিল্ডের শ্রমিক।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কুতুবী বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, ‘বাঁশখালী-সাতকানিয়া সীমান্তবর্তী সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকায় আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App