×

চট্টগ্রাম

চাঁদরাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যা, চমেকে মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:২৭ পিএম

চাঁদরাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যা, চমেকে মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় চাঁদরাতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত যুবকের নাম মিজানুর রহমান (২৬)। তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার মৃত মাওলানা আবদুর রহিমের ছেলে।

শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের বোর্ড অফিসের দক্ষিণ পাশে সড়কের ওপর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতের চাচাতো ভাই মাস্টার মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, মিজান চট্টগ্রাম শহরে ফুটপাতে ব্যবসা করতেন। ঈদের কেনাকাটার জন্য শুক্রবার রাতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় যান তিনি। সেখান থেকে সিএনজি অটোরিকশায় বাড়ি ফেরার পথে সোনাকানিয়ার গারাংগিয়া গ্রামের হাতিয়ারপুল এলাকায় মুখোশধারী দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরে রাত ১টার দিকে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক জানান, এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এদিকে, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App