×

চট্টগ্রাম

কুমিল্লায় কুস্তি খেলার সময় একজনের মৃত্যু

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০২:৫৯ পিএম

কুমিল্লায় কুস্তি খেলার সময় একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলায় কুস্তি খেলার সময় এক খেলোয়াড়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর মাদরাসা সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন মজুমদার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়ন কোঁয়ার গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। নিহতের চাচাতো ভাই আরিফ মজুমদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত হেলাল উদ্দিন কোঁয়ার বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন। সাবেক এ সেনাসদস্য একসময় ফুটবলও খেলতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে আয়োজিত গ্রাম্য কুস্তি খেলায় অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হেলাল উদ্দিন। উপস্থিত লোকজন দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা ধারণা করছে, খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App