×

চট্টগ্রাম

চকরিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Icon

মিজবাউল হক, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০১:৩৫ পিএম

চকরিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছবি: কাগজ প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই পযর্টকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আরও একজন গুরুত্বর আহত হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর  ৪ টা ১০ মিনিটে  কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া ভিলেজার পাড়া করিম বাবুর্চির বাড়ির সামনে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহন বাস গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) আরিফুল আমিন। 


তিনি জানান, চট্টগ্রাম হইতে কক্সবাজার গামী লাল সবুজ পরিবহনের একটি বাস রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১২-২৫৬৫ র অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি অজ্ঞাতনামা ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীসহ ৩ গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনা হলে কর্তব্যরত ২ মোটরসাইকেল আরোহীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা হলেন, ঢাকা ডিএমপির উত্তরখান উপজেলার আটি পাড়ার শহীদ ভূইয়ার পুত্র শরিফুল ইসলাম (৩০) একই এলাকার অলিউল ইসলামের পুত্র রাইসুল ইসলাম শিশির (৩০)।

ওসি আরিফুল আমিন আরও জানান, লাল সবুজ পরিবহন চালক পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। লাল সবুজ পরিবহন ও মোটরসাইকেলটি চিরিংগা হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে। আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App