×

চট্টগ্রাম

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক হলেন মেঘনার ফজলুল করিম

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ এএম

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক হলেন মেঘনার ফজলুল করিম

কুমিল্লার মেঘনা উপজেলার টিটিরচর গ্রামের কৃতি সন্তান মো. ফজলুল করিম। ছবি : ভোরের কাগজ

কুমিল্লার মেঘনা উপজেলার টিটিরচর গ্রামের কৃতি সন্তান মো. ফজলুল করিম পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক পিএলসি’র চাঁদপুর জেলার মোহনপুর শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি মো. মোসলেহ উদ্দিনের ছোট ছেলে।

বুধবার (১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও আমাদের মেঘনা উপজেলা প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল মোল্লা। এর আগে মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে ওই শাখার দায়িত্বভার গ্রহণ করেন।

আরো পড়ুন : কুয়াকাটায় জালে ধরা পড়ল ২৩ কেজি ওজনের কোরাল, বিক্রি ৩০ হাজারে

দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের চাঁদপুর এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক জি. এম. নাসির উদ্দিন। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে বদলিজনিত কারণে বিদায়ী শাখা ব্যবস্থাপক মনির আহম্মেদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এ বিষয়ে সাংবাদিক ইব্রাহীম খলিল মোল্লা জানান, তাঁর বোনের স্বামীর নতুন দায়িত্ব পালনে তিনি মেঘনাবাসীর দোয়া কামনা করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ফজলুল করিম সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে কর্মজীবনে আরো সাফল্য অর্জন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আভাস

৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App