×

চট্টগ্রাম

টেকনাফে পাচারের উদ্দেশে বন্দি থাকা ১৩ জন উদ্ধার

Icon

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার থেকে

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

টেকনাফে পাচারের উদ্দেশে বন্দি থাকা ১৩ জন উদ্ধার

ছবি : ভোরের কাগজ

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে বন্দি থাকা নারী ও পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লম্বরী এলাকার মোছা. মরিয়ম বেগমের বসত বাড়িতে মানব পাচারকারী চক্র কয়েকজন নারী ও পুরুষকে জোরপূর্বক আটকে রেখেছিল। তাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত দেড়টার সময় র‌্যাবের অভিযান পরিচালিত হলে পাচারকারীরা পালিয়ে যায়, কিন্তু বাড়ি থেকে ১৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) ও মো. সাইফুল ইসলাম (২৪) পলাতক রয়েছেন। আরো ৫–৬ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।

উদ্ধারকৃতদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। র‌্যাব মানব পাচারকারী চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখছে।

আরো পড়ুন : কুয়াকাটায় জালে ধরা পড়ল ২৩ কেজি ওজনের কোরাল, বিক্রি ৩০ হাজারে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App