×

চট্টগ্রাম

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় খেলার ছলে পার্শ্ববর্তী পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সওদাগরঘোনা বড় বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

নিহত শিশুরা হলেন, ডুলাহাজারা ইউনিয়নের ডুলাহাজারা ৫ নং ওয়ার্ডের বালুচর এলাকার হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা বড় বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফ জান্নাত (৫)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।

চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সওদাগরঘোনা বড় বটতলী এলাকার বাসিন্দা মৃত নুরুল কবিরের বাড়িতে বেড়াতে আসে পরিবারের সঙ্গে বকেয়া মনি (৮)। বুধবার সকাল দশটার দিকে বকেয়া মনি ও তার মামাতো বোন হুজাইফ জান্নাত (৫) উঠানে খেলাধুলা করছিলো। ওইসময় খেলার ছলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে দুইজনেই ডুবে যায়। পরে স্বজনরা অনেক খোজা খুজির পর পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App