×

চট্টগ্রাম

চকরিয়ার চিংড়িজোনে অভিযান, গ্রেপ্তার ৫

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম

চকরিয়ার চিংড়িজোনে অভিযান, গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ার চিংড়িজোনে অভিযান চালিয়ে ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১ এপ্রিল) ভোর হতে বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত তাদের গ্রেফতার করে। পরে আদালতে নেওয়া হলে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সাইফুল ইসলাম প্রকাশ পুতিয়া (৪৫), রমজান আলী (৩৫), নাসির উদ্দিন (৬০) ছোটন মাহমুদ (২৮) ও জমির উদ্দিন বাবুল (৪২)। 

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চিংড়ি ঘের কেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গতিবিধি পর্যবেক্ষণের পর, বুধবার চকরিয়া থানার বিভিন্ন মৎস্য প্রজেক্ট এলাকায় একটি পরিকল্পিত ও সমন্বিত অভিযান চালানো হয়। উক্ত অভিযানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।"

চকরিয়া থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, চিংড়ি ঘের কেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে চকরিয়া থানা পুলিশের আভিযানিক টিম বিশেষ নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত রাখা হবে। উপরোক্ত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App