×

চট্টগ্রাম

শালিসি বৈঠকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম

শালিসি বৈঠকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে শালিসি বৈঠকের আড়ালে নুরুল আবসার (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বটতলি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরুল আবসার ওই ইউনিয়নের খোন্দকার পাড়া বাগানের টিলা এলাকার নবিদুর রহমানের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে দাঁতমারা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি সমাজ চুরি ও ডাকাতি প্রতিরোধে একটি শালিসি বৈঠকের আয়োজন করে। বৈঠকে নিহত নুরুল আবসারসহ কয়েকজনকে উপস্থিত থাকার জন্য ডাকা হয়।

আরো পড়ুন : পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ আটক ১২

বৈঠকে উপস্থিত হওয়ার পর হঠাৎ করে সেখানে থাকা কিছু উত্তেজিত ব্যক্তি তাদের ওপর হামলা চালান এবং এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে নুরুল আবসার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ ওসি বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে। কারো বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলেও বিচারের জন্য প্রশাসন রয়েছে, কেউ নিজে কেউ মেরে ফেলতে পারবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App