×

চট্টগ্রাম

লোহাগাড়ায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো বাইক আরোহীর

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম

লোহাগাড়ায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো বাইক আরোহীর

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিবুর রহমান নাছির (৪৮) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক মোটরসাইকেল চালক আতিকুর রহমান (৪২)।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, কক্সবাজারমুখী একটি গ্যাসবোঝাই কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই আরোহী ছিটকে পড়ে মারাত্মক আহত হন। ঘটনাস্থলেই নাছিরের মৃত্যু হয়।

নিহত নাছির ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা এবং তিনি পেশায় ব্যবসায়ী ও আংশিকভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। আহত আতিকুর রহমান বাঁশখালী উপজেলার বাসিন্দা এবং পদুয়া স্টেশন অফিসে ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত।

গুরুতর আহত অবস্থায় আতিকুর রহমানকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী নোহা চালক ওসমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি নাছিরকে মৃত অবস্থায় দেখতে পান। নাছিরকে তিনি দীর্ঘদিন ধরে চিনতেন বলেও জানান তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ, ট্রাফিক বিভাগ, ফায়ার সার্ভিস ও দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিমলি দে জানান, হাসপাতালে আনার আগেই নাছিরের মৃত্যু হয়েছিল।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App