×

চট্টগ্রাম

মাছ ধরার ট্রলারে বস্তায় মিললো ৫ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম

মাছ ধরার ট্রলারে বস্তায় মিললো ৫ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৯

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় একটি মাছ ধরার ট্রলার থেকে ৫ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। এসময় জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা বলে র‌্যাব জানিয়েছে।

শুক্রবার রাতে এসব ইয়াবা জব্দ করা হয় বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গারা হলেন, সৈয়দ আলম, সুলতান আহমেদ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ কাসিম ও মোহাম্মদ ইসমাইল।

অন্য চারজন হলেন, শাহ আলম, আজম উল্লাহ, মোহাম্মদ ফারুক ও সানাউল্লাহ। তারা দাবি করেছেন যে তাদের বাড়ি টেকনাফে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান বলেন, মিয়ানমার সীমান্ত থেকে সাগর পথে চট্টগ্রামে একটি ইয়াবার চালান আসছে, এ খবর পাওয়ার পর র‌্যাবের একটি দল কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় যায়। র‌্যাবের দলটি সেখানে অবস্থান করা একটি মাছ ধরার ট্রলারে তিনটি বস্তায় এসব ইয়াবা পায় এবং ট্রলারে থাকা নয়জনকে আটক করে।

র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট এনে চট্টগ্রামে বিক্রির একটি চক্রের সাথে জড়িত।

র‌্যাব বলছে, জব্দ করা পাঁচ লাখ ইয়াবা ট্যাবলেটের দাম আনুমানিক ১৫ কোটি টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App