×

চট্টগ্রাম

আম গাছে ঝুলন্ত অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৭ পিএম

আম গাছে ঝুলন্ত অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জান্নাত (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) রাত ১১টায় উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিল্লাল ডাক্তারের নতুন বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাত (১১) ওই বাড়ির মো. বেলালের মেয়ে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, নিহত জান্নাতের বাবা-মা দুজনেই চাকরিজীবী হওয়ায় ঘটনার সময় তারা কর্মস্থলে ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও জান্নাত তার ছোট ভাইয়ের সঙ্গে বাড়িতেই ছিল। বিকেলে ছোট ভাই বাইরে খেলতে গেলে জান্নাত বাড়িতে একা হয়ে পড়ে। সন্ধ্যায় কর্মস্থল থেকে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে বাড়ির আঙিনায় একটি আমগাছের ডালের সঙ্গে জান্নাতের ঝুলন্ত মরদেহ দেখে তিনি চিৎকার করে ওঠেন। তার আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

সুধারাম থানার এসআই মোজাম্মেল হোসেন বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদনে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’

তিনি আরো বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App