×

চট্টগ্রাম

কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া

ছবি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন তোলায় এলজিইডির প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করেন ঠিকাদার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিম্নমানের নির্মাণকাজে বাধা দেওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপসহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে এক ঠিকাদার ও তাঁর লোকজনের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই কর্মকর্তার নাম মির্জা মো. তরিকুল ইসলাম। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্র ও এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কের রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ চলছে। মেসার্স লোকমান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। তবে শুরু থেকেই ওই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে কাজের মান যাচাই করতে যান উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। সেখানে অনিয়মের সত্যতা পেয়ে তিনি ঠিকাদারকে প্রশ্ন করলে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঠিকাদার লোকমান হোসেন ও তাঁর অনুসারীরা বাঁশ নিয়ে তরিকুল ইসলামকে মারতে তাড়া করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বলেন, ‘কাজের মান নিয়ে কথা বলতে গেলে ঠিকাদার ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা আমাকে মারার জন্য তাড়া করলে আমি দৌড়ে আত্মরক্ষা করি।’

অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদার লোকমান হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের প্রকৌশলীকে তাড়া করার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App