×

চট্টগ্রাম

হাতির আক্রমণে ধানখেতে কৃষকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম

হাতির আক্রমণে ধানখেতে কৃষকের মৃত্যু

ছবি : সংগৃহীত

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। পাহাড়ের পাদদেশে একখণ্ড জমিতে বোরো ধান চাষ করেছিলেন ৬৭ বছর বয়সী কৃষক ছাবের আহমেদ। এলাকাটি হাতির বিচরণক্ষেত্র হওয়ায় ধান পাকার মৌসুমে হাতির পাল আক্রমণ করতে পারে, এমন আশঙ্কা থেকে তিনি খেতের পাশে আগুন জ্বালিয়ে সারা রাত পাহারা দিতেন।

বুধবার (১৫ এপ্রিল) ভোরের দিকে হঠাৎ পাহাড় থেকে একটি বন্য হাতি নেমে আসে। ছাবের আহমদ সেটিকে তাড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। একপর্যায়ে উন্মত্ত হাতিটি তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছাবের আহমদের জমির পাশের একটি মসজিদের ইমাম মোহাম্মদ আবদুল্লাহ জানান, ভোরের আজানের কিছুক্ষণ আগে তিনি হাতির বিকট গর্জন শুনে ছুটে গিয়ে দেখেন, ধানখেতে ছাবেরের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। তিনি বলেন, দৃশ্যটি ছিল অত্যন্ত মর্মান্তিক এবং ছাবের ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

স্থানীয়রা জানান, এলাকায় সাম্প্রতিক সময়ে বন্য হাতির উৎপাত বেড়েছে। অনেক কৃষকই রাতভর আগুন জ্বালিয়ে পাকা ধান পাহারা দিতে বাধ্য হচ্ছেন। গত রাতে পাশের খেত পাহারা দিচ্ছিলেন কৃষক জামাল উদ্দিনও। তিনি জানান, হাতিটি শুঁড়ে আঘাত করে ছাবের আহমদকে আছাড় মারে, এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরো পড়ুন : বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় পাহাড়সংলগ্ন অঞ্চলে বন্য হাতির চলাচল বেড়েছে। খাদ্যের সন্ধানে হাতিরা লোকালয়ে ঢুকে পড়ায় মানুষের সঙ্গে সংঘাত বাড়ছে।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম বলেন, ছাবের আহমদ গভীর রাতে ধান পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণের শিকার হন। বন বিভাগের পক্ষ থেকে তার পরিবারকে সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App