×

চট্টগ্রাম

ভিডিও ভাইরাল

প্রকাশ্যে হরিণ জবাই

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম

প্রকাশ্যে হরিণ জবাই

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি মায়া হরিণকে প্রকাশ্যে জবাই করার ঘটনা ঘটেছে।

গত শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার ইছাখালি ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে বিষয়টি প্রকাশ্যে আসে।

ভিডিওতে দেখা যায়, একটি অসহায় হরিণকে মাটিতে ফেলে একজন ব্যক্তি তার পা চেপে ধরে রেখেছেন, আরেকজন ধারালো দা দিয়ে গলা কাটার চেষ্টা করছেন। ঘটনাস্থলে আরও একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিও ধারণের সময় জবাইয়ে জড়িত একজন ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানতে চান কেন ভিডিও করা হচ্ছে। জবাবে ভিডিও ধারণকারী ব্যক্তি এতে সমস্যা কোথায় তা জানতে চাইলে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বন বিভাগের তথ্য অনুযায়ী, একসময় মীরসরাইয়ের উপকূলজুড়ে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ছিল সবুজ ম্যানগ্রোভ বন। সেখানে হাজার হাজার হরিণসহ নানা প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল ছিল। তবে শিল্পাঞ্চল গড়ে তোলার কারণে বন উজাড় হওয়ায় বন্যপ্রাণীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ধারণা করা হচ্ছে, জবাই করা হরিণটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছিল।

এ বিষয়ে মীরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে এবং প্রাথমিক তদন্তে তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযুক্তরা স্থানীয় একটি মাছের খামারে কাজ করেন বলে জানা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App