×

চট্টগ্রাম

সেই চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম

সেই চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ছবি : সংগৃহীত

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একটি নালিশি মামলায় জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৭ এপ্রিল তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। মামলার বাদী সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার পক্ষ থেকে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ছয়জনকে আসামি করা হয়। মামলাটি দণ্ডবিধির আওতায় দায়ের করা হয় এবং তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে।

এর আগে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আদালত নির্ধারিত তারিখ ঠিক করেছিলেন।

এদিকে, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তার বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়। হত্যা মামলায় পুলিশ ইতোমধ্যে অভিযোগপত্র জমা দিয়েছে এবং বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App