×

চট্টগ্রাম

চবিতে ‘নারায়ে তাকবির’ স্লোগানে সংঘর্ষ, দুই শিক্ষার্থী আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৪ পিএম

চবিতে ‘নারায়ে তাকবির’ স্লোগানে  সংঘর্ষ, দুই শিক্ষার্থী আহত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির সরকার ও আশিকুর ইসলাম। আবির শহীদ ফরহাদ হোসেন হল সংসদের গবেষণা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং একটি বেসরকারি টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগীদের দাবি, সাতজন শিক্ষার্থী খাবার শেষে ক্যাম্পাসে ফেরার জন্য রেলগেট এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় ক্যাম্পাসগামী ৩ নম্বর বাস দেখে তারা দ্রুত বাস ধরতে এগিয়ে যান। তখন কয়েকজন শিক্ষার্থী মজা করে ‘নারায়ে তাকবির’ ও ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন। এতে স্থানীয় কয়েকজন আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, পরে বাস থামিয়ে স্থানীয় কয়েকজন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তা ফেরত চাইলে মারধর শুরু করা হয়। পাশের দোকান থেকে কাঠ এনে হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তারা।

ঘটনার পর আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, আবিরের বাম হাতে গুরুতর আঘাত লেগেছে, তাই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আশিকুরের ঘাড় ও হাতে আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, ঘটনা জানার পরপরই প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরে রাত সাড়ে ৩টার দিকে আবির সরকার বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ইমন (২৫) ও শফিক (২৭) নামের দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশের অভিযানে রাত ৪টার দিকে হাটহাজারীর এগারোমাইল এলাকা থেকে প্রধান আসামি ইমনকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিকে ধরতে অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App