×

চট্টগ্রাম

সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে ফয়সাল আহমেদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন ও কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফয়সাল আহমেদ কিশোরগঞ্জ জেলার মিঠাময় থানার বাসিন্দা মোহাম্মদ বশিরের ছেলে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ-জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ফয়সাল ট্রেন থেকে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, ট্রেনের ছাদ থেকে পড়েই কিশোরটির মৃত্যু হয়েছে। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App